শিল্পী এস, এম, সুলতান জন্ম উৎসব ২০২৬

‘রঙে রেখায় সুলতান’

শিল্পী এস, এম, সুলতান জন্ম উৎসব ২০২৬

সুধী,

বরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতান-এর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোর-এর উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘রঙে রেখায় সুলতান’ চিত্রাঙ্কন উৎসব আয়োজন করা হয়েছে। আপনার প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের এ উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

চিত্রাঙ্কন উৎসব ও স্বীকৃতি স্মারক প্রদান

  • ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার) সকাল ৯:৩০টা। স্থান: চারুপীঠ প্রাঙ্গণ,মুন্সি মেহেরুল্লাহ রোড (পৌর পার্কের) ভেতরে, যশোর
  • ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) বিকেল ৫:০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল অংশগ্রহণকারীর মাঝে সনদ ও বিজয়ীদের মাঝে স্বীকৃতি স্মারক প্রদান। স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন, যশোর

নিবন্ধন

  • নিবন্ধনের শেষ সময়: ৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা
  • নিবন্ধন ফি: ১০০ টাকা
  • নিবন্ধন ফরম চারুপীঠ কার্যালয় থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
  • অথবা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

বিভাগ 

ক বিভাগ (প্রি-স্কুল-কেজি) বিষয়-ইচ্ছে খুশিমতো আঁকা। খ-বিভাগ(১ম-৩য় শ্রেণি) বিষয়-ইচ্ছে খুশিমতো আঁকা

গ-বিভাগ (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি) বিষয়-বাংলার প্রকৃতি। ঘ-বিভাগ (৭ম -১০ম শ্রেণি) বিষয়- বাংলার কৃষক ও শ্রমজীবী মানুষ

মাধ্যম: উন্মুক্ত

বি.দ্র.: অংশগ্রহণকারীদের ছবি আঁকার প্রয়োজনীয় সকল উপকরণ (রং, তুলি, পেন্সিল ইত্যাদি) সঙ্গে আনতে হবে। আয়োজক কর্তৃপক্ষ শুধুমাত্র ড্রইং পেপার সরবরাহ করবে।

শিল্প মূল্যায়ন পর্ষদ

  • শিল্পী শিশির ভট্টাচার্য

অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • শিল্পী মাহবুব জামাল শামিম

ভাস্কর ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চারুপীঠ, যশোর

  • শিল্পী এ. এফ. এম. মনিরুজ্জামান শিপু

সহকারী অধ্যাপক, মিডিয়া স্টাডিজ বিভাগ, ইউল্যাব

  • সান্ত্বনা শাহরিণ

সহকারী অধ্যাপক, প্রিন্টমেকিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়

ধন্যবাদাসহ,

মাহবুব জামাল শামিম

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোর

যোগাযোগ: ০১৭১৬-৭১৭৭০৭, ০১৭১৫-০২৮২৭৭

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লিংকে প্রবেশ করুন।

https://forms.gle/A88c2uAXDsjKmgDo7